০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজ নিখোঁজ

  • আপডেট সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • 25

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে ২৪০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জাভা সাগরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই জাহাজটির সন্ধানে ইতোমধ্যে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারী দল।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের এই জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য নিশ্চিত করেছে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে জাহাজটির যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেয়।

সংগৃহীত প্রাথমিক তথ্য অনুযায়ী, জাভা সাগরে বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী সংস্থা দুর্যোগের খবর পাওয়ার পরপরই উদ্ধার সংস্থাকে বিষয়টি জানায়। তাদের ধারণা, পথিমধ্যে জাহাজটি বৈরী আবহাওয়ার মুখে পড়েছিল।

বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকর্মীদের নির্দেশিত ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। পাশাপাশি উদ্ধার তৎপরতা সহজ ও সমন্বিত করতে ত্রিসাক্তিতে একটি প্রধান অভিযান কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

13 September 2026

জনপ্রিয়

সরকারি সার্ভারের নাগরিক তথ্য অনলাইনে বিক্রি,গ্রেফতার ৫

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজ নিখোঁজ

আপডেট সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬