১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ ইদুল আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তি একটি চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত আরও ৪ থেকে ৫ জনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
আটক ইদুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ইদুল আলীকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক এবং তার হেফাজত থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1 October 2026

Spread the love
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

চাঁপাইনবাবগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আটক ১

আপডেট সময় : ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬