০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খড়ির ঘরে সাড়ে ৬ কেজি হেরোইন! শিবগঞ্জে অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ ঘটনায় মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আল-মামুন (৪০) নামে আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী সংস্থা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অভিযানিক দল ওমরপুর হঠাৎপাড়ায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৫।

অভিযানকারী সংস্থার দাবি, মেহেদী হাসান ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

1 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

খড়ির ঘরে সাড়ে ৬ কেজি হেরোইন! শিবগঞ্জে অভিযানে গ্রেপ্তার ১

আপডেট সময় : ১২:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬