০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে মুরগির দোকানে ডাকাতির প্রস্তুতি,গ্রেফতার ৭

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় মুরগীর দোকানে ডাকাতির প্রস্তুতির সময়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) এবং মো. নাহিদুল (২৫)।

এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে শেখেরটেক ৭ নম্বর রোডের ব্রিজের ঢালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজের ঢালের একটি গলিতে কয়েকজন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে একটি মুরগী দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাত ১২টার দিকে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মাইন উদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদক ও ছিনতাই চেষ্টার মামলা, মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ডাকাতি-সংক্রান্ত মামলা এবং মো. ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় মাদক আইনের মামলা রয়েছে।

এ ঘটনায় আদাবর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগ আনা হয়েছে। অপর মামলাটি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারায় মামলা করা হয়েছে।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

আদাবরে মুরগির দোকানে ডাকাতির প্রস্তুতি,গ্রেফতার ৭

আপডেট সময় : ০২:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬