০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পদোন্নতি পরীক্ষা হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজি

পুলিশের কনস্টেবল ও নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং এএসআই থেকে উপপরিদর্শক (এসআই) পদে বিভাগীয় পদোন্নতির পরীক্ষা স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার কথা জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিং সভায় তিনি এ কথা বলেন। ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় এ ব্রিফিংয়ের আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি-২০২৬-এর কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে।

পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি। তিনি তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

মোস্তাফিজুর রহমান বলেন, যারা ক্যাডেট এএসআই (নিরস্ত্র) ও এসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত হবেন, তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হবেন।

ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা. কাজেম উদ্দীন, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) আসলাম শাহজাদা, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলা ও পুলিশের অন্যান্য ইউনিট থেকে আসা অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

2 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

পুলিশের পদোন্নতি পরীক্ষা হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজি

আপডেট সময় : ১১:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬