০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-মালয়েশিয়া শীর্ষ বৈঠক: শ্রমবাজার উন্মুক্তকরণ, বাণিজ্য বৃদ্ধি ও ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি সই

  • আপডেট সময় : ১২:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 87

বাংলাদেশ-মালয়েশিয়া শীর্ষ বৈঠক: শ্রমবাজার উন্মুক্তকরণ, বাণিজ্য বৃদ্ধি ও ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি সই

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পারদানা পুত্রা’ ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত ও প্রতিনিধি পর্যায়ের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, অবৈধ হয়ে পড়া কর্মীদের বৈধতা প্রদান এবং ওয়ার্ক পারমিট নবায়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পায়। এর পাশাপাশি মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির প্রবেশাধিকার বৃদ্ধি, আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ ও ‘আরসিইপি’-তে বাংলাদেশের অন্তর্ভুক্তি, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধান এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। দ্বিপাক্ষিক আলোচনা শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক এবং বিনিয়োগ ও সন্ত্রাসবাদ দমনে সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুটি যৌথ দলিল আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন। পরিশেষে দুই প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকের সমাপ্তি টানেন।

1 October 2026

Spread the love

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

বাংলাদেশ-মালয়েশিয়া শীর্ষ বৈঠক: শ্রমবাজার উন্মুক্তকরণ, বাণিজ্য বৃদ্ধি ও ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি সই

আপডেট সময় : ১২:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬