১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীরকে শিগগিরই দেশে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 134

moneyline

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় যোগাযোগ ও তৎপরতা (পারসুয়েশন) অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও জালিয়াতিসহ বিভিন্ন মামলায় বিদেশে পলাতক থাকা একসময়ের প্রতাপশালী এই কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি সরকারের সমন্বিত তৎপরতায় ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই দুবাই শহরের স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

একই সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মন্তব্য করেন, তিনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করেন না, বরং একটি ‘মাফিয়া দল’ হিসেবে গণ্য করেন। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কার্যক্রম বা অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

1 November 2026

দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীরকে শিগগিরই দেশে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন কর্মকর্তাদের আনসার মহাপরিচালক

দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীরকে শিগগিরই দেশে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬