০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে অপরাধ দমন ও সড়ক নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ: হাইওয়ে পুলিশ প্রধান

মহাসড়কে অপরাধ দমন ও সড়ক নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ।

সভায় জুন-জুলাই ২০২৬ এবং জুলাই ২০২৫ সালের খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস-পূর্ব) ও অতিরিক্ত দায়িত্বে থাকা অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম, পিপিএম প্রতিবেদনটি উপস্থাপন করেন।

সভায় মহাসড়কের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যানজট নিরসন, যানবাহনের নির্বিঘ্ন চলাচল এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় হাইওয়ে পুলিশের সদস্যদের নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং বিভিন্ন থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জরা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

2 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

মহাসড়কে অপরাধ দমন ও সড়ক নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ: হাইওয়ে পুলিশ প্রধান

আপডেট সময় : ১০:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬