০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত নিয়োগে কঠোর ব্যবস্থায় ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষা

কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটারসহ বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস জানায়, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ছাড়া কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা হয়। মাঠ পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে পরীক্ষার্থীদের পরিচয় মিলিয়ে হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এ ছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। ভিডিও ও স্থিরচিত্র ধারণেরও ব্যবস্থা রাখা হয়। বিএএফ শাহীন কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও প্রতিটি কক্ষে দায়িত্ব পালন করেন।

লিখিত পরীক্ষা শেষে একই দিন উত্তরপত্র মূল্যায়ন করে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট http://fireservice.gov.bd) ও ফেসবুক পেইজে (https://www.facebook.com/fscd.bd) ও ফেসবুক পেজে প্রকাশের কথা জানানো হয়েছে।

পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ নিয়োগ কমিটির সদস্যরা। নিরাপত্তা তত্ত্বাবধানে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,এ নিয়োগে মোট ১৮১টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক বাছাই শেষে ১ হাজার ৮৪২ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৭৭৩ জন।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

দুর্নীতিমুক্ত নিয়োগে কঠোর ব্যবস্থায় ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষা

আপডেট সময় : ০১:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬