০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন

দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে নীরবে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে প্রশংসা অর্জন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য সরোয়ার উদ্দিন।

নিজের উপার্জনের একটি অংশ অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করে তিনি মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সরোয়ার উদ্দিন নিয়মিত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, পথশিশুদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহে সহায়তা এবং যুবসমাজের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। তার এসব কর্মকাণ্ড বিভিন্ন গণমাধ্যমে ইতিবাচকভাবে প্রকাশিত হয়েছে এবং সমাজের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

তার মানবিক অবদানের স্বীকৃতি দিতে এবং বাহিনীর সদস্যদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় বাহিনীর সদর দপ্তরে সরোয়ার উদ্দিনকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে মহাপরিচালক সরোয়ার উদ্দিনের মানবসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং মানবকল্যাণে তার নিরলস অবদানের ভূয়সী প্রশংসা করেন।

পরে তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে এ মহৎ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বাস করে, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই একজন সদস্যের প্রকৃত সেবার পরিচয় প্রতিফলিত হয়। অঙ্গীভূত আনসার সদস্য সরোয়ার উদ্দিনের এই স্বীকৃতি বাহিনীর অন্যান্য সদস্যদেরও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন

আপডেট সময় : ০৯:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬