০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিক। বেশ কিছুদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

এর আগে শনিবার রাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করার পাশাপাশি বিএনপির নীতিনির্ধারণী পর্যায়েও সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনে তার অবদান এবং অভিজ্ঞতার জন্য তিনি বিভিন্ন মহলে সম্মানিত ছিলেন।

তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

16 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

এসআরবি: মাদক সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশের ক্ষোভে সাংবাদিকের বাসায় গুলি

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

আপডেট সময় : ১০:৫১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬