১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে ৭ নভেম্বরের চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা হিসেবে কাজ করবে।

শনিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ওই দিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছিল বলে মনে করে সংগঠনটি।

দিবসটি উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। একইভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাঁর নেতৃত্ব ও ভূমিকা দেশের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ছিল।

সংগঠনটি মনে করে, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের কাজে আত্মনিয়োগের ক্ষেত্রে ৭ নভেম্বরের চেতনা প্রেরণার উৎস।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও নীতি বাস্তবায়নের মাধ্যমে উন্নত, স্বনির্ভর, নিরাপদ ও কল্যাণমূলক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা ও পাথেয় হয়ে থাকবে বলে বিশ্বাস করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

7 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

সেই নিউ গিনি প্রপার্টিজে আবারও হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

আপডেট সময় : ১০:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬