০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আর্মি স্টেডিয়ামে বিএনসিসি ও স্কাউটসদের বর্ণাঢ্য ডিসপ্লে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি স্টেডিয়ামে বিএনসিসি ক্যাডেট ও স্কাউটসদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ স্কাউট অংশ নেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটসকে এ ডিসপ্লে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।

তিনটি পর্বে সাজানো হয় ডিসপ্লে অনুষ্ঠানটি। প্রথম পর্বে রণাঙ্গনের যোদ্ধা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার অনির্বাণ যাত্রা এবং তৃতীয় পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জাতীয়তাবাদের পরম্পরা ফুটিয়ে তোলা হয়।

উল্লেখ্য, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের সিপাহি ও জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতা রুখে দিয়েছিল। সে সময় দেশের বিশৃঙ্খল পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিপাহি ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের স্মরণে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্যাডেট ও স্কাউটরা সুশৃঙ্খল পরিবেশনা, নিখুঁত শারীরিক কসরত এবং দলগত সমন্বয়ের মাধ্যমে ডিসপ্লে প্রদর্শন করেন। তাদের পরিবেশনা উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে চমৎকার পরিবেশনার জন্য ক্যাডেট ও স্কাউটদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সচিব এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

7 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬