রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬২ টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন,মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৬৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন ও গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ২টি বিস্ফোরিত ককটেলের অংশ ২ লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।




















