রাজধানীর শাহ আলীতে স্বামীর হাতে স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী মো.মনিরুল ইসলাম ওরফে মিনার (৪৩)’কে গ্রেফতার করেছে এসআরবি।
এসআরবি বলছে, হত্যাকাণ্ডের শিকার ওই নারী তার গ্রামে বাসায় জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিল। এই টাকা হাতিয়ে নিতে বেশকিছুদিন তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতন্ডা এবং মারামারি হয়। হত্যাকান্ডের দিন দুজনের দন্ডের একপর্যায়ে ওই নারী তার স্বামীর অন্ডকোষ চেপে ধরলে গ্রেফতারকৃত আসামি তার হাতের কাছে থাকা চাকু দিয়ে গলা কেটে তার স্ত্রীকে হত্যা করে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব বলেন এসআরবি-৪এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো.হাফিজুর রহমান।
মো.হাফিজুর রহমান বলেন, গত ৩ দিন আগে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন চিলড্রেন পার্ক পানির পাম্প এলাকার একটি টিন সেট বাসায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় স্বামী। এ ঘটনার পরপরই এসআরবি এর আভিযানিক দল অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে গতকাল (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবি-৪ এর একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালায়। এসময় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা ঘটনায় জড়িত পলাতক আসামি মো. মনিরুল ইসলাম ওরফে মিনার (৪৩)’কে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, হত্যার শিকার নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মৃত্যুবরণ করেন। গত ৬ মাস আগে নিহতের সাথে আসামি মো. মনিরুল ইসলাম ওরফে মিনার বিবাহ করেন। সে সুবাদে কিছুদিন তারা রাজধানীর বনানী এলাকায় বসবাস করত। চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে নিহত নারী এবং তার স্বামী ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন চিলড্রেন পার্ক পানির পাম্প সংলগ্ন একটি টিন সেড বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে।
হত্যাকাণ্ডের শিকার ওই নারী তার গ্রামে বাসায় জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিল। কিছুদিন ধরেই গ্রেফতারকৃত আসামি সেই টাকা আত্মসাতের জন্য তাকে বিভিন্ন ধরনের চাপ দিতো বলে জানা গেছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছু দিন যাবৎ স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ হয়ে আসছিল। নিহত ওই নারী তার স্বামীকে টাকা দিতে অস্বীকৃতি জানান। এর পর থেকে তার উপর প্রায় অমানুষিক অত্যাচার ও নির্যাতন চালতে থাকে তার দ্বিতীয় স্বামী মো.মনিরুল ইসলাম।
তিনি বলেন, গত (১৪ সেপ্টেম্বর) রাতে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতন্ডা এবং মারামারি হয়। এক পর্যায়ে ওই নারী তার স্বামীর অন্ডকোষ চেপে ধরলে গ্রেফতারকৃত আসামি তার হাতের কাছে থাকা চাকু দিয়ে গলায় চেপে ধরে গলা কেটে ভিকটিমকে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত ওই নারীর ছেলে বাদী হয়ে রাজধানীর শাহ আলী থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।























