০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত এলাকার যুবকদের কর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

সীমান্ত এলাকার যুবসমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা করেছে ৫৩ বিজিবি। এরই ধারাবাহিকতায় রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় হলরুমে, ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ইসলামপুর তদন্ত কেন্দ্রের আইসি মো. শাহিনুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ টিটিসি’ র শিক্ষক মোঃ ওয়াহিদুল ইসলাম, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম, বিজিবি সদস্য, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার যুবকদের হাতে-কলমে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের প্রয়োজনীয় দক্ষতা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে প্রথম পর্যায়ে ৩০জনকে প্রশিক্ষণ দেয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক প্রশিক্ষণ ও কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

6 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

সীমান্ত এলাকার যুবকদের কর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

আপডেট সময় : ০৩:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬