০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দেড় লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : ০৭:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 117

আবুল বাসার সবুজ  : ‘সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ, আগামীর নিঃশ্বাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ৩০ জুন বিকেলে বিরুলিয়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, আগামী ছয় মাসের মধ্যে সাভারে দেড় লাখ এবং আগামী পাঁচ মাসে কেরানীগঞ্জে এক লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী   তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসন কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এস. আর. কবির, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল হক, তাইজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

14 September 2026

সাভারে দেড় লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন

জনপ্রিয়
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সাভারে দেড় লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬