০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীসহ দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা, হুমকি ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী প্রেসক্লাব।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক।

​মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি দম্পতি হত্যার সঙ্গে জড়িত খুনি ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গত ২০ বছরে যেসব সাংবাদিককে হত্যা ও গুম করা হয়েছে, তাদের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। এ ছাড়া সারাদেশে সাংবাদিকদের হুমকি, নির্যাতন বন্ধ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

​সমাবেশে বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ সময় বক্তারা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তি দাবি করেন। পাশাপাশি ৫ আগস্টের পর রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অপচেষ্টায় জড়িত কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী স্বার্থ রক্ষা কমিটির সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খান, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো প্রমূখ।

সাংবাদিক নেতা ফয়সাল আজম অপু বলেন,

“সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, সত্য প্রকাশ কোনো অপরাধ নয়। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা কোনো অপরাধ নয়। কিন্তু দুঃখজনকভাবে আজ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে সাংবাদিকরা হুমকি, হামলা, হয়রানি ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আজও অনিশ্চিত—এ যেন সাংবাদিক সমাজের বুকে এক গভীর ক্ষত”।

ছবির এই কর্মসূচি শুধু একটি প্রতিবাদ কর্মসূচি নয়—এটি আমাদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা এবং স্বাধীন সাংবাদিকতার অস্তিত্ব রক্ষার দাবি।

আমি বিশ্বাস করি, একজন সাংবাদিকের ওপর আঘাত মানে শুধু একজন মানুষের ওপর আঘাত নয়—এটি সত্য প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। আর সাংবাদিক সমাজ যখন ঐক্যবদ্ধ থাকে, তখন কোনো অন্যায়ই চিরস্থায়ী হতে পারে না।

তাই জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী বিভাগের সর্বস্তরের সাংবাদিক ভাই-বোনদের প্রতি আমার আন্তরিক আহ্বান—

“আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
আসুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই।
আসুন, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করি।
সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়াই।
আপনার উপস্থিতি শুধু একটি কর্মসূচিতে অংশগ্রহণ নয়—
এটি আপনার কলমের প্রতি দায়বদ্ধতা, সহযোদ্ধা সাংবাদিকের প্রতি ভালোবাসা এবং সত্য ও ন্যায়ের প্রতি অঙ্গীকার”।

একজনের কণ্ঠ হয়তো ক্ষীণ,
কিন্তু সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ কণ্ঠ অনেক শক্তিশালী।
আসুন, আমরা একসঙ্গে বলি—
“সাগর-রুনির বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই।”
সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করো।

​উক্ত মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি, মোহনপুর প্রেসক্লাব, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয়, মহানগর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বাঘা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

17 September 2026

জনপ্রিয়

সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬