০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক উল্লাসের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন : আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২০ সেপ্টেম্বর) রবিবার দুপুরে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সহ-সভাপতি মজিবুর শেখ, সাধারণ সম্পাদক সামিউল হাসান অপু, দপ্তর সম্পাদক এস এম মাহাফুজুর রহমান, নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহমেদ, বাংলাভিশনের রিপোর্টার হাসান আলী সহ সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলা মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখনো প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

বিক্ষুব্ধ সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই হামলার সাথে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কুষ্টিয়ার সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

কর্মসূচিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

23 September 2026

সাংবাদিক উল্লাসের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন : আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

জনপ্রিয়

দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্যোগ

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সাংবাদিক উল্লাসের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন : আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬