০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক উল্লাসের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া আদালত চত্বরে সাংবাদিকদের প্রতিবাদ সভা

কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদে এবং হামলার মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া আদালত চত্বরে প্রতিবাদ সভা করেছেন জেলার সাংবাদিকরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া আদালত চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতারা অংশ নেন।

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে আদালত থেকে জামিন দেওয়ার ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা হামলার ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা সংশ্লিষ্ট বিচারকের অপসারণের দাবিও জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সাংবাদিক উল্লাসের ওপর হামলার ঘটনায় জড়িত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সাংবাদিক উল্লাসের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আমিরুল ইসলাম ও মারুফ হোসেনকে আদালতে হাজির করা হলে তাদের জামিন মঞ্জুর করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে আদালত ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উল আহসান উল্লাস। পরে তিনি কুমারখালী থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে মামলা করেন।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করা যাবে না। তারা দ্রুত তদন্ত শেষ করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

22 September 2026

জনপ্রিয়

সিঙ্গাপুরফেরত বিমানের টয়লেটে মিলল ৫০ স্বর্ণবার

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সাংবাদিক উল্লাসের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া আদালত চত্বরে সাংবাদিকদের প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৬:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬