১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরিয়ে দেওয়া হলো খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবি তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, শফিকুল ইসলামকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘শোন অ্যারেস্ট’ বাণিজ্যে, অপরাধীদের অনৈতিক সুবিধা দেওয়া, এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের মতো গুরুতর অভিযোগ ওঠে। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে ওসিসহ সংশ্লিষ্ট থানা পুলিশদের বিরুদ্ধে মানববন্ধনও করেন সংক্ষুব্ধ একটি পক্ষ।

7 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫,মামলা ৫০

সরিয়ে দেওয়া হলো খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে

আপডেট সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬