০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানে জরিমানা

অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে লক্ষ্মীপুরে কঠোর পদক্ষেপ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, রেজিস্ট্রেশনবিহীন ডেঙ্গু টেস্টের কিট ব্যবহার এবং পুরোনো এক্স-রে মেশিনে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অপরাধে ট্রাস্ট মেডিকেল সার্ভিসেসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান শেষে তিনি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বার্থে লক্ষ্মীপুরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি স্বাস্থ্য খাতের মান রক্ষায় কোনো অনিয়মকেই ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।

14 September 2026

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানে জরিমানা

জনপ্রিয়

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট সময় : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬