রংপুরে সাংবাদিক উৎস হত্যাকাণ্ডে একজনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার রংপুরের মহানগর দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন। রায়ে রুবেল ওরফে হেব্রমকে মৃত্যুদণ্ড এবং এলিন ও সুগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এছাড়াও তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
জানা গেছে, ২০১৫ সালের ২৩ শে ডিসেম্বর রাতে স্থানীয় দৈনিক যুগের আলোর সিনিয়র রিপোর্টার মশিউর রহমান উৎস কে পিটিয়ে ও কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়। পরে নিহত মশিউর রহমান উৎস’র মা নূরজাহান বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোট ৬ জন আসমী ছিল। মামলার প্রায় এগার বছর পর এ রায় ঘোষণা করা হয়।
তবে, মামলার মূল আসামি মাদক ব্যবসায়ী জহিরুন্নেসা জুঁই কে খালাস দেওয়ায় সংক্ষুব্ধ হয়েছেন নিহতের পরিবারসহ সাংবাদিক মহল। বাদী নূরজাহান বেগম জানান, এই এই হত্যাকান্ডের সঠিক বিচার পেতে তারা উচ্চ আদালতে যাবেন।























