০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুফতি ফয়জুল করীমের মামলা প্রত্যাহার, নেপথ্যে এমপি মনিরুল

  • আপডেট সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 139

মুফতি ফয়জুল করীমের মামলা প্রত্যাহার, নেপথ্যে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরীর বিশেষ অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার পর এমপি মনিরুল হক চৌধুরী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রথমে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। এর প্রায় তিন ঘণ্টা পর সেই পোস্টেরই কমেন্ট সেকশনে মামলার বাদী কর্তৃক মামলা প্রত্যাহারের আইনি নথির ছবি প্রকাশ করে তিনি বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করেন।

ফেসবুকের মূল পোস্টে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী উল্লেখ করেন, তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে তাঁর নির্বাচনি এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর (মুফতি ফয়জুল করীম) সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং কে বা কারা এই মামলা করেছে, সে সম্পর্কেও তাঁর জানা ছিল না। অপ্রত্যাশিত এই মামলার খবর জানতে পেরে তিনি বেশ বিব্রত হয়েছেন বলে জানান।

এমপি আরও জানান, মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের অনুরোধ করতে নির্দেশ দেন। পরবর্তীতে নেতাকর্মীরা তাঁকে জানায় যে বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। এরই প্রেক্ষিতে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নিজের অ্যাডভোকেটকেও প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

সংসদের একটি ঘটনার সূত্র টেনে এমপি মনিরুল হক চৌধুরী তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তাঁর যে অভিযোগ ছিল, তা তিনি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। তিনি সবসময় আইনশৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে। এর ঠিক তিন ঘণ্টা পর কমেন্ট সেকশনে মামলা প্রত্যাহারের আইনি নথির ছবি যুক্ত করার মাধ্যমে বাদী ইতিমধ্যেই মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন বলে সবাইকে আশ্বস্ত করেন এই সংসদ সদস্য।

4 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মিরপুর ১১ নম্বরে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ১

মুফতি ফয়জুল করীমের মামলা প্রত্যাহার, নেপথ্যে এমপি মনিরুল

আপডেট সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬