১২:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন।

এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা সড়কে নেমেছেন। তারা সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার প্রায় পাঁচ ঘণ্টা করে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। ওই সময়ও তারা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানান। শনিবার অবরোধ শেষে কয়েকটি গার্মেন্টস কারখানা ও শপিং মলে ভাঙচুরের ঘটনাও ঘটে।

1 November 2026

Spread the love
ট্যাগ :
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মৌলভীবাজার আলোচিত সাবানা বেগম হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ডাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬