০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের পোনা অবমুক্তকরণ ও র‍্যালি

  • রাহাদ হোসেন
  • আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 19

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের পোনা অবমুক্তকরণ ও র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রায়েরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন ৬৫ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

৬৫ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো. হাসান আহমেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যাত্রাবাড়ী থানার সভাপতি হাজী মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. বাবুল সওদাগর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬৫ নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সাঈদ খান সেন্টু। ৬৫ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন এবং ৫০ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. বাইজিদ ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভাটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন ডেমরা থানা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি ও ৬৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক মো. আলমগীর মোল্লা, সহ-সভাপতি নূর হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব সিকদার, মো. আনাস হাওলাদার ও মো. ফারুক মিয়া। এ ছাড়া ৫০ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের আহ্বায়ক সাহারিয়ার রবিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে অতিথিরা একটি র‍্যালি সহকারে উন্মুক্ত জলাশয়ে উপস্থিত হন এবং সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

19 September 2026

জনপ্রিয়

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের পোনা অবমুক্তকরণ ও র‍্যালি

আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬