১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর মোংলা সফর: একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান

  • আপডেট সময় : ১১:০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 15

প্রধানমন্ত্রীর মোংলা সফর: একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি মোংলা বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। মোংলায় পৌঁছালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ একাধিক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা তাঁকে উষ্ণ স্বাগত জানান।

মোংলায় দুটি নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী বাগেরহাট জেলা সদরে অবস্থিত হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে তিনি সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হবেন।

খুলনায় পৌঁছে তিনি জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দিনব্যাপী সফর ও সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, এসএসএফ মহাপরিচালক এবং পিজিআর কমান্ড্যান্টসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

5 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর মোংলা সফর: একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ১১:০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬