রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনী ভেঙে গাড়িবহরে প্রবেশ করার অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. মহিবুল্লাহ মুবিন (২৯) নামে এক যুবককে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান আসামিকে আদালতে হাজির করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
6 November 2026






















