প্রথম পক্ষের স্ত্রীর ঘরে দুই সন্তান থাকার তথ্য সম্পূর্ণ গোপন করে এবং কোনো ধরনের অনুমতি না নিয়ে জালিয়াতির মাধ্যমে দ্বিতীয় বিয়ে করেছেন এক ব্যক্তি। শুধু প্রথম স্ত্রী-ই নন, দ্বিতীয় স্ত্রীকেও তার পূর্বের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি সম্পর্কে কিছুই জানানো হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে চরম বেকায়দায় পড়েন তিনি। স্বামীর প্রতারণা ও সত্য গোপনের বিষয়টি জানতে পেরে দ্বিতীয় স্ত্রী আদালতের দ্বারস্থ হন এবং একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
4 November 2026





















