০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে ৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকায় ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম–মো. হুমায়ূন বেপারী (৩৩)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পল্লবী থানার সেকশন-১১ এলাকার একটি চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়।

বিকালে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেকশন-১১ এর ব্লক-এ, রোড-২ এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় অটোরিকশায় করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হুমায়ূন বেপারীকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে নীল রঙের ৩৫টি জিপার প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে মোট ৭ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, হুমায়ূন বেপারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

16 September 2026

পল্লবীতে ৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

ট্যাগ :
জনপ্রিয়

ইতালিতে হয়রানির শিকার অভিনেত্রী বাঁধন: বাসায় গিয়ে খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

পল্লবীতে ৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬