০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির অগ্রযাত্রা নিয়ে সাংবাদিকদের সাথে উপাচার্যের মতবিনিময়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের সাথে পটুয়াখালী জেলা, দুমকি উপজেলা ও পবিপ্রবির কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পবিপ্রবির কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।

‎এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, শিক্ষা কার্যক্রমের পরিধি ও মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, গবেষণার অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

‎মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।

‎এছাড়াও উপস্থিত ছিলেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, প্রধান খামার তত্ত্বাবধায়ক মো: আরিফুর রহমান নোমান, জনসংযোগ ও প্রকাশনা  বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎সভায় পটুয়াখালী জেলা, দুমকি উপজেলা এবং  পবিপ্রবি কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎মতবিনিময়কালে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। উপাচার্য এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

19 September 2026

জনপ্রিয়

মিরপুরে চলন্ত বাসে আগুন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

পবিপ্রবির অগ্রযাত্রা নিয়ে সাংবাদিকদের সাথে উপাচার্যের মতবিনিময়

আপডেট সময় : ০৭:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬