০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিএনপির সমাবেশ, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা ‎

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখা।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনুসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতার সুযোগ নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করলেও সাধারণ জনগণ তা মেনে নেয়নি। জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে দাবি করেন তারা।

‎বক্তারা অভিযোগ করেন, বর্তমানে বিভিন্ন মহল সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

‎নেতারা আরও বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী, নির্যাতিত ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। কমিটিতে ‘হাইব্রিড’ নেতা, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান দেওয়া হবে না। দেশকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

‎সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।
‎সমাবেশ ও মিছিলে জেলা, উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

23 September 2026

জনপ্রিয়

দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্যোগ

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

পটুয়াখালীতে বিএনপির সমাবেশ, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা ‎

আপডেট সময় : ০৫:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬