০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং অপর ছয়জনকে মাদক সেবন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে উপস্থিত লোকজনের সামনে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে মুনি (৪৫) নামে এক নারীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটের নীল রঙের ছোট পলি প্যাকেটে রাখা ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০ পিস—মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়।

পুলিশের দাবি, মুনির সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, সুইপার কলোনির ভেতরে মাদক সেবন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২) নামে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নয়জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। এসব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে প্রতিদিনও অভিযান চালানো হবে। মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

19 September 2026

জনপ্রিয়

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

আপডেট সময় : ০২:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬