০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

  • আপডেট সময় : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 41

নওগাঁয় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

নওগাঁর দুই উপজেলায় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বদলগাছী উপজেলার একটি খালে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়। একই দিনে আত্রাই উপজেলার নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের একটি খালে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান নুর ইসলাম (২২)। তাকে দেখতে না পেয়ে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। পরে দুজনই পানিতে তলিয়ে যান।

নিহত নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। আর সুমাইয়া আক্তার বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। মাত্র ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নুর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে তলিয়ে গেলে পাড়ে দাঁড়িয়ে থাকা স্ত্রী সুমাইয়া তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে ঝাঁপ দেন। এরপর দুজনই নিখোঁজ হয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, একই দিন সকালে আত্রাই উপজেলার বান্দাইখাড়া সরদারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে লিমন নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে অনেকক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

15 September 2026

নওগাঁয় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

জনপ্রিয়

গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

নওগাঁয় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬