০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় আসামি গ্রেফতার

নওগাঁ সরকারি কলেজের এক মাস্টার্সের ছাত্রী রাস্তায় যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনায় জড়িত অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২)। সে বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার জনকলোনী এলাকার নজরুল ইসলাম ও কাকলী ইসলামের ছেলে। অভিযানকালে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশের প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের উক্ত মাস্টার্সের ছাত্রী তাঁর মেস থেকে টিউশনের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে তিনি এটিম মাঠের গলিপথ দিয়ে যাওয়ার সময় জনৈক ইমরুল কায়েসের বাসার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক অজ্ঞাত ব্যক্তি তাঁকে ‘ব্যাড টাচ’ করে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনার কয়েকদিন পর ভুক্তভোগী ছাত্রী নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি জানালে পুলিশ সুপার দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন।
নির্দেশনা পাওয়ার পর ডিবি পুলিশের একটি দল টানা পাঁচ দিন ধরে তথ্যপ্রযুক্তি এবং এআই ক্যামেরার সাহায্য নিয়ে অপরাধী ও তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিখুঁতভাবে শনাক্ত করে। পরবর্তীতে নওগাঁ ও বগুড়ার আদমদীঘির শান্তাহার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ফুয়াদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ভুক্তভোগী ছাত্রী আসামিকে সশরীরে শনাক্ত করেছেন। আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়ে জানান যে, সড়কে বা যেকোনো স্থানে নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।

15 September 2026

জনপ্রিয়

কাউখালীতে বিপুল কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬