০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রুপসেরা আর্জেন্টিনার নকআউট নিশ্চিত: শেষ ষোলোতে প্রতিপক্ষ কে, ভেন্যু ও সমীকরণ

  • আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 82

গ্রুপসেরা আর্জেন্টিনার নকআউট নিশ্চিত: শেষ ষোলোতে প্রতিপক্ষ কে, ভেন্যু ও সমীকরণ

অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সকালে জর্ডান ও আলজেরিয়া ম্যাচের ফলাফলের পর ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়াটাও নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের। গ্রুপসেরা হওয়ার পর এখন ফুটবল দুনিয়ায় তুমুল জল্পনা চলছে, রাউন্ড অব ৩২-এ কার মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে লড়তে হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে, যে গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। আগামী শনিবার সকাল ৬টায় এই গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে। এই দুই ম্যাচের জটিল সব সমীকরণের ওপরই ঝুলে আছে মেসিদের প্রতিপক্ষের ভাগ্য।

যদি শেষ ম্যাচে উরুগুয়ে স্পেনকে হারিয়ে দেয় এবং অন্য ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দে ড্র করে, তবে স্পেন রানার্সআপ হিসেবে আর্জেন্টিনার সামনে পড়বে। এমনকি উরুগুয়ে জিতলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও স্প্যানিশদের রানার্সআপ হওয়ার পথ তৈরি হতে পারে। অন্যদিকে স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে সৌদিকে হারায়, তবে স্পেন হবে গ্রুপসেরা আর কেপ ভার্দে রানার্সআপ। আবার স্পেন জিতলে এবং কেপ ভার্দে-সৌদি ম্যাচ ড্র হলেও আফ্রিকার এই দেশটিই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। বর্তমানে পয়েন্ট টেবিলের চিত্র বলছে, আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কেপ ভার্দেই; ভোজিনহার নেতৃত্বে আফ্রিকার এই ছোট দেশটি সৌদিকে হারাতে পারলে ইতিহাস গড়ে নকআউটে মেসিদের মুখোমুখি হবে।

সৌদি আরবের সামনেও নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে। স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে বড় ব্যবধানে হারালে রানার্সআপ হবে তারা। আবার স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও সমীকরণ একই থাকবে, যার ফলে ২০২২ বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে মেসিদের সামনে পড়ার সুযোগ পাবে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে যদি শেষ ম্যাচে উরুগুয়ে এবং কেপ ভার্দে উভয় দলই জয় তুলে নেয়, কিংবা দুটি ম্যাচই ড্র হয়, তবে রানার্সআপ নির্ধারণে আসবে গোল ব্যবধান, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং শেষ পর্যন্ত ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসাব। তবে উরুগুয়ে যদি স্পেনকে স্তব্ধ করে দেয়, তবে নাটকীয়ভাবে নকআউটের শুরুতেই দেখা যেতে পারে আর্জেন্টিনা-স্পেন হাইভোল্টেজ মহারণ।

এদিকে প্রতিপক্ষ নির্ধারণের সমীকরণ যখন শেষের পথে, তখন রাউন্ড অব বত্রিশের দিনক্ষণ ও ভেন্যু ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে, যা বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে। আর্জেন্টিনার সমর্থকদের জন্য মজার ব্যাপার হলো, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। ফলে ঘরের মাঠের চেনা আঙিনাতেই নকআউটের মিশন শুরু করবেন মেসিরা, যার সব প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে আগামী শনিবার সকালের শেষ দুটি ম্যাচের ফল হাতে পাওয়ার পর।

14 September 2026

জনপ্রিয়

হাম-রুবেলা টিকাদানে অভূতপূর্ব সাফল্য: পাঁচ মাসে টিকা পেল পৌনে দুই কোটির বেশি শিশু

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

গ্রুপসেরা আর্জেন্টিনার নকআউট নিশ্চিত: শেষ ষোলোতে প্রতিপক্ষ কে, ভেন্যু ও সমীকরণ

আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬