০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।

তবে দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ আদেশে উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল হয়,যা রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করে। এ মিছিলকে কেন্দ্র করে তাকে সংযুক্ত করা হলো বলে জানিয়েছে ডিএমপি সূত্র।

17 September 2026

গুলশান থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত

ট্যাগ :
জনপ্রিয়

সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

গুলশান থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত

আপডেট সময় : ০২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬