০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবি নামে যাত্রা শুরু করলো র‍্যাব

বিলুপ্ত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নিয়ে কার্যক্রম শুরু করেছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে সব কাজ আজ থেকে শুরু করেছি।’

এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র ও বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ‘এসআরবি বাংলাদেশ’ নামের লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় বড় কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হয়। এর মাধ্যমে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের আইনি ভিত্তি তৈরি হয়। আইনটি পাসের পর র‍্যাবের পরিবর্তে এসআরবি প্রতিষ্ঠার কথা জানানো হয়েছিল।

নতুন আইনে র‍্যাবের সঙ্গে সংশ্লিষ্ট জনবল, সম্পদ, সরঞ্জামসহ অন্যান্য বিষয় এসআরবিতে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন ইউনিটের মাধ্যমে বিশেষায়িত আইনশৃঙ্খলা কার্যক্রম অব্যাহত থাকবে।

২০০৪ সালে গঠনের পর র‍্যাব আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করলেও বাহিনীটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র র‍্যাব ও এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের উদ্যোগের অংশ হিসেবে গত আগস্টে মন্ত্রিসভা সংশ্লিষ্ট আইনের খসড়া অনুমোদন করে। এরপর ৩ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপন এবং ১০ সেপ্টেম্বর তা পাস হয়।

17 September 2026

এসআরবি নামে যাত্রা শুরু করলো র‍্যাব

ট্যাগ :
জনপ্রিয়

সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

এসআরবি নামে যাত্রা শুরু করলো র‍্যাব

আপডেট সময় : ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬