০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় লিবার্টি ক্লাবে অভিযান, ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেফতার ২

রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি ক্লাবে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৮৬০ লিটার বিদেশি ও দেশি মদ এবং ক্যান বিয়ার জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. রাসেল (২৮) ও মো. নয়ন মিয়া (৩৮)।

র‍্যাব-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের আজিজ স্কয়ারের ৯৮ নম্বর বাড়িতে অবস্থিত উত্তরা লিবার্টি ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবটির পঞ্চম তলায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

র‍্যাবের ভাষ্য, অভিযানের সময় ক্লাবের সভাপতি, কর্মচারী ও আরও কয়েকজন র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-১ জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত দুজনকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

16 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩৬

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

উত্তরায় লিবার্টি ক্লাবে অভিযান, ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেফতার ২

আপডেট সময় : ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬