বাংলাদেশ আলিয়া মাদ্রাসা ফোরাম নারায়ণগঞ্জের প্রস্তাবিত কমিটির উদ্যোগে আলিয়া মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, সম্ভাবনা এবং সমস্যা উত্তরণে করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ই আগস্ট শনিবার ভূঁইঘর দারুছুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
দেলপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম ছাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইঘর দারুছুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি এডভোকেট মোঃ মাইন উদ্দিন মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভূঁইঘর দারুছুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ আলিয়া মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শাহজাহান মিয়া।
রওজাতুস সালেহীন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস শাকুর মোল্লার সাবলীল সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ৬৪টি মাদ্রাসার অধ্যক্ষ।
মাদ্রাসা শিক্ষার প্রসারণ ও পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ আলিয়া মাদ্রাসা ফোরাম এর একটি উপদেষ্টা পরিষদ ও নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শাহজাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি, রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর মোল্লা, সিমরাইল ডিএস আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন, আতিকুল্লাহ অধ্যক্ষ বন্দর ফাজিল মাদ্রাসা, আব্দুল্লাহ অধ্যক্ষ গোপালদী ফাজিল মাদ্রাসা।
সাধারণ সম্পাদ নির্বাচিত হয়েছেন ভূঁইঘর দারছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ।
সহকারী সাধারণ সম্পাদক, অধ্যক্ষ হাফেজ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ শহীদুল ইসলাম, ট্রেজারার, অধ্যক্ষ মহিউদ্দিন, প্রচার সম্পাদক,অধ্যক্ষ শাহাদাত হোসেন, সহকারী প্রচার সম্পাদক, অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান, মুন্সীবাগ দারুল কারার ইসলামিয়া আলিম মাদ্রাসা সহ ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।























