১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ দমকলকর্মীর করুণ মৃত্যু

  • আপডেট সময় : ১২:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 72

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ দমকলকর্মীর করুণ মৃত্যু

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান জুয়ান প্রদেশে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকালে প্রদেশের ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে এনডিটিভি ও এএফপি সূত্রের খবর অনুযায়ী এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, পার্শ্ববর্তী লা রিওজা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে সান জুয়ান প্রাদেশিক সরকারের পাঠানো একদল প্রশিক্ষিত দমকলকর্মীকে নিয়ে বেল ৪১২ মডেলের বিমানটি রওনা দিয়েছিল। সান জুয়ান থেকে যাত্রা করার পর স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়।

ঘটনাস্থল কাভার করতে যাওয়া স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা দুর্ঘটনাস্থলের ভয়াবহ বর্ণনা দিয়ে এএফপিকে জানান যে, হেলিকপ্টারটি চূর্ণবিচূর্ণ হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে এবং এতে কারও বেঁচে থাকার মতো পরিস্থিতি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সান জুয়ানের গভর্নর মার্সেলো ওররেগো এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যেই প্রদেশটিতে তিন দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। গভর্নর মার্সেলো ওররেগো ও আর্জেন্টিনার কেন্দ্রীয় নিরাপত্তা মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। হেলিকপ্টারটি কীভাবে বিধ্বস্ত হলো তা এখনও অস্পষ্ট থাকলেও কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রাদেশিক সরকার।

5 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ দমকলকর্মীর করুণ মৃত্যু

আপডেট সময় : ১২:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬