০৯:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের স্কুলবাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটি থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে।

8 November 2026

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

আপডেট সময় : ০৭:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬