০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দালালমুক্ত হাসপাতাল নিশ্চিতে আনসার সদস্যদের সতর্ক করলেন ডিএমএ পরিচালক

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত, রোগী হয়রানি বন্ধ এবং সার্বিক নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক মো. আসাদুজ্জামান গনী।

মঙ্গলবার (২৮ জুলাই) শেরেবাংলানগর আদর্শ মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের এক মতবিনিময় সভায় তিনি বলেন, হাসপাতালে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম, দালালচক্রের তৎপরতা বা রোগীদের কাছ থেকে বকশিস গ্রহণ বরদাশত করা হবে না। সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শিশু হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অঙ্গীভূত আনসারের পিসি, এপিসি ও সদস্যরা অংশ নেন।

ডিএমএ পরিচালক বলেন, সরকারি হাসপাতালে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থায় আনসার সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সদস্যদের শৃঙ্খলা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সেবাগ্রহীতাদের সহযোগিতা করতে হবে, তবে কোনো ধরনের আর্থিক সুবিধা বা বকশিস গ্রহণ করা যাবে না।

মতবিনিময় সভায় ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের অধিনায়কসহ সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

2 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

দালালমুক্ত হাসপাতাল নিশ্চিতে আনসার সদস্যদের সতর্ক করলেন ডিএমএ পরিচালক

আপডেট সময় : ০৮:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬