০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপিতে টানা পঞ্চমবার শ্রেষ্ঠ ডিসি মোস্তাক সরকার, পুরস্কৃত করলেন আইজিপি

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় টানা পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার (ডিসি) নির্বাচিত হয়েছেন মিরপুর বিভাগের ডিসি মোস্তাক সরকার।

এর আগে গত মার্চ,এপ্রিল, মে ও জুন মাসেও শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হন মোস্তাক সরকার। জুলাই মাসেও সেরার স্বীকৃতি পাওয়ায় টানা পাঁচ মাস এই পুরস্কার অর্জনের কৃতিত্ব দেখালেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকারের হাতে শ্রেষ্ঠ ডিসির পুরস্কার তুলে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

ডিএমপি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিভাগের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে জুলাই মাসে মোস্তাক সরকারকে শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত করা হয়।

অপরাধ পর্যালো সভায় ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন-অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

2 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

ডিএমপিতে টানা পঞ্চমবার শ্রেষ্ঠ ডিসি মোস্তাক সরকার, পুরস্কৃত করলেন আইজিপি

আপডেট সময় : ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬