০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় নাচোলে পাওয়ার টিলার চালক নিহত

  • আপডেট সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 81

ট্রেনের ধাক্কায় নাচোলে পাওয়ার টিলার চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার বান্দরা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ পাওয়ার টিলার-ট্রলিতে করে একটি ছাগল নিয়ে দেওপাড়া এলাকা থেকে নিজ বাড়ি বান্দরায় ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘মহানন্দা’ ট্রেনটি তার ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে নাচোল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষ করে তা স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

4 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

বাংলাদেশ-আমিরাত বৈঠক: শ্রমবাজার, বন্দর বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

ট্রেনের ধাক্কায় নাচোলে পাওয়ার টিলার চালক নিহত

আপডেট সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬