০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও সভ্যতা রক্ষায় তাঁদের অবদান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ডিসি অফিস চত্ত্বরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও মানঝি পারগানা পরিষদের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, ঐতিহ্য, সংস্কৃতি ও অধিকার সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। আয়োজকরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, দেশের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও বৈচিত্র্যময় ঐতিহ্য ধরে রেখে সমাজ ও সভ্যতার অগ্রগতিতে অসামান্য অবদান রেখে চলেছেন। বিশেষ করে গ্রামীণ জনপদে মা ও শিশুর নিরাপদ জীবন রক্ষায় আদিবাসী ধাত্রীদের ত্যাগ ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানটিতে আয়োজক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

14 September 2026

জনপ্রিয়

জুলাই-আগস্ট গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় ঘোষণা আগামীকাল

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আপডেট সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬