০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন!

  • আপডেট সময় : ০১:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 24

আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন!

বরগুনার আমতলীতে ঝুকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রিজ নির্মানের জন্য মানববন্ধন এলাকাবাসীর।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গুলিশাখালি ইউনিয়নের খেকুয়ানি বাজারে কয়েক শতাধিক মানুষ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী এলাকার দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ব্রিজটি অপসারণ করে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৬০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ এই ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি ইউনিয়নের মানুষদের। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই পুরোনো ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের পরিবর্তে সম্পূর্ণ অপসারণ করে সেখানে নতুন ও টেকসই ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর।
বক্তারা আরও বলেন,ব্রিজটি গুলিশাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান অবলম্বন। প্রতিদিন এ ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। স্থানীয় বাজারের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ এবং কৃষিপণ্য পরিবহনেও ব্রিজটির গুরুত্ব অপরিসীম। কিন্তু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী বড় যানবাহন চলাচল করতে না পারায় ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে বাড়তি ভোগান্তি তৈরি হয়েছে।
সাময়িক মেরামত কিংবা সীমিত সংস্কার দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে মনে করছেন তাঁরা। তাঁদের দাবি, প্রকৌশলগত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুরোনো ব্রিজটি অপসারণ করতে হবে। একই সঙ্গে জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন হাওলাদার , গুলিশাখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মুন্সী, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির ঘরামী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির পঞ্চায়ত, চাওড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মোমেন আকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জিয়াদুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন মোল্লা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল ফরাজি, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক পলাশ চন্দ্র মলয়, ইউপি সদস্য আঃ ছত্তার হাওলাদার ও বাংলাদেশ রিপোটার্স প্রেসক্লাব সভাপতি শাহ মোঃ সুমন-অর-রশিদ ( সুমন) সহ প্রমুখ ।

1 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

পোশাক শ্রমিকদের বিক্ষোভে মিরপুরে সংঘাত: বন্ধ মেট্রো রেলের ৫ স্টেশন

আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন!

আপডেট সময় : ০১:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬