০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযোগের মুখে মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ডেঙ্গু চিকিৎসায় অনিয়ম মেনে নেওয়া হবে না

  • আপডেট সময় : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • 107

অভিযোগের মুখে মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ডেঙ্গু চিকিৎসায় অনিয়ম মেনে নেওয়া হবে না

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে সেবার মান নিয়ে সরাসরি খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে জানান, হাসপাতালে ডেঙ্গুর প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে টেস্ট করাতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে বিশেষ অগ্রাধিকার দিয়ে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হলেও রোগীরা কেন সেবা বঞ্চিত হবেন—এমন প্রশ্ন তুলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই ধরণের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুগদা হাসপাতালের নিম্নমানের সেবা ও অব্যবস্থাপনা নিয়ে সেবাগ্রহীতাদের ক্ষোভ প্রকাশের বিষয়টি নজরকাড়লে স্বাস্থ্যমন্ত্রী স্বশরীরে পরিস্থিতি পর্যবেক্ষণে এই পরিদর্শনের সিদ্ধান্ত নেন।

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ

অভিযোগের মুখে মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ডেঙ্গু চিকিৎসায় অনিয়ম মেনে নেওয়া হবে না

আপডেট সময় : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬