০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯-এ ফোন, লিফটে আটকা মা ও ২ বছরের শিশুকন্যাকে উদ্ধার

মুন্সিগঞ্জে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাওয়ার পর লিফটে আটকা পড়া এক মা ও তার ২ বছরের শিশুকন্যাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২২ জুলাই ২০২৬) মুন্সিগঞ্জ সদর থানাধীন সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভবনের ৯ম তলায় একটি লিফটের ভেতরে আটকা পড়েন কলেজছাত্রী লামিয়া আক্তার মিম (২৪) ও তার ২ বছরের শিশুকন্যা মরিয়ম হাসনাইন আরিফা। লিফটের দরজা খোলার জন্য তারা বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জরুরি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন।

কল পাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনকে জানায় এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সমন্বয় করে।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল জেনি আক্তার কলটি গ্রহণ করেন। পরে ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা অল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুটিকে নিরাপদে বের করে আনেন।

উদ্ধারের পর মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উদ্ধার হওয়া শিশুর নাম মরিয়ম হাসনাইন আরিফা (২) এবং তার মা লামিয়া আক্তার মিম (২৪)। লামিয়া আক্তার সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

জরুরি মুহূর্তে ৯৯৯ নম্বরে যোগাযোগ করে দ্রুত সহায়তা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবার ও সংশ্লিষ্টরা। এ ঘটনায় আবারও জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যকারিতা ও ভূমিকা সামনে এসেছে।

17 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

গুলশান ও ধানমন্ডিসহ একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

৯৯৯-এ ফোন, লিফটে আটকা মা ও ২ বছরের শিশুকন্যাকে উদ্ধার

আপডেট সময় : ১২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬