০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর উপজেলা প্রশাসনের নিজস্ব পুকুর পাড়ে বৃক্ষরোপণ

নীলফামারীর সৈয়দপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা পুকুরের চারপাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল মাবুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো.মাহফুজার রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃক্ষরোপণকালে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, গাছ আমাদের পরিবেশ রক্ষা করে এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। তাই শুধু সরকারি জায়গায় নয়, প্রত্যেকের উচিত নিজ নিজ বাড়ির আশপাশে এবং খালি ও পরিত্যক্ত জায়গায় বেশি করে গাছ লাগানো।
তিনি বলেন, ফলজ ও বনজ দুই ধরনের গাছই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ একটি গাছ লাগালে ভবিষ্যতে সেই গাছ থেকে ফল, কাঠসহ নানা উপকার পাওয়া সম্ভব। একই সঙ্গে গাছ পরিবেশকে শীতল রাখে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
তিনি আরও বলেন, আসুন,আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখি।
সংশ্লিষ্টরা বলেন, ক্রমবর্ধমান নগরায়ণ ও জনসংখ্যার চাপের কারণে দিন দিন সবুজায়ন কমে যাচ্ছে। এ অবস্থায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ বাড়ানো প্রয়োজন। বাড়ির আঙিনা, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য খালি জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগানো গেলে সৈয়দপুরকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

18 September 2026

জনপ্রিয়

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সৈয়দপুর উপজেলা প্রশাসনের নিজস্ব পুকুর পাড়ে বৃক্ষরোপণ

আপডেট সময় : ০২:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬